দামুড় হুদায় উপজেলা প্রতিনিধি সেলিম মেহফুজ মিল্টন:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাত ২টার পর দামুড়হুদা থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।আজ সোমবার দুপুরে এদেরকে আদালতে হাজির করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভগিরথপুর থেকে লক্ষ্মীপুরগামী সড়কে নির্মাণাধীন সেতুর ওপর অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হেলাল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার গ্রামের মৃত আবুস উদ্দিনের ছেলে।এ ছাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন,জয়রামপুর গ্রামের ইকরামুল, নুরুল ইসলাম, আলামিন, রাশিদুল, মামুন, মাফুজ ও ইব্রাহিম এবং বাঘাডাঙ্গা গ্রামের রিটু মণ্ডল। পাশাপাশি রুদ্রনগর গ্রামের নিয়মিত মামলার আসামি মো. ঝন্টু মিয়া (৪২)কেও গ্রেপ্তার করা হয়েছে।দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়ার নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।দামুড়হুদা মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM