মোঃ সোহাগ খন্দকার রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই ও বাগমারা উপজেলার সংযোগস্থল ২ নং ভোঁপাড়া ইউনিয়নাধীন বারুইপাড়া গ্রামে আবারও শিয়ালের কামড়ে এক নারী গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ওই নারী নিজ বাড়ির কাছের ফাঁকা মাঠ ও রাস্তার পাশে দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ একটি ক্ষিপ্ত শিয়াল পেছন থেকে এসে তাঁর ওপর অতর্কিতে হামলা চালায় এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর জখম করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শিয়ালটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এলাকাবাসী জানান, গত কয়েক দিন ধরে আত্রাই-বাগমারা সীমান্তবর্তী এই অঞ্চলে শিয়ালের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। দিনের বেলাতেও শিয়ালকে অবাধে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। ফলে নারী, শিশু ও গবাদিপশু নিয়ে তাঁরা সব সময় শঙ্কায় দিন কাটাচ্ছেন।
এ অবস্থায় স্থানীয় সচেতন মহল বন বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অবিলম্বে বন্য শিয়াল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM