সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান:
সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের চেকপোস্ট ফাঁকি দিয়ে পালানোর চেষ্টাকালে দুই পিস ইয়-াবা ও একটি চায়না চাকুসহ স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় সড়কে চেকপোস্ট চলাকালে তাকে আটক করা হয়। আটক স্মৃতি ইসলাম হাওয়া সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিদিনের মতো রোববার রাতেও ঝুরঝুরি বাজার এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ।
এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা স্মৃতি ইসলাম হাওয়াকে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। এতে পুলিশের সন্দেহ হলে ধাওয়া করে তাকে আটক করা হয়।পরে স্থানীয়দের উপস্থিতিতে তল্ল-াশি চালিয়ে তার কাছ থেকে দুই পিস ইয়-াবা ও একটি চায়না চাকু উদ্ধার করা হয় ।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়-াবা ও চাকুসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM