জোবায়দুল হোসেন গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে ঝাড়ফুঁক ও মন্ত্র পড়ার মাধ্যমে এক যুবকের শারীরিক ক্ষতি করার অভিযোগে আব্দুল রহিম নামের এক তান্ত্রিককে অবরুদ্ধ করে রেখেছিল স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত তান্ত্রিককে উদ্ধার করে।
ভুক্তভোগী যুবকের নাম জুয়েল মিয়া। তিনি উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্বফরিদপুর গ্রামের দেলবার আলীর ছেলে। অভিযুক্ত তান্ত্রিক আব্দুল রহিমের বাড়ি বরিশালের রামপুর গ্রামে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে পূর্বফরিদপুর গ্রামে ৬ষ্ঠ বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে অভিযুক্ত তান্ত্রিক আব্দুল রহিম রাত কাটানোর কথা বলে জুয়েলের বাড়িতে প্রবেশ করেন। ভুক্তভোগীর অভিযোগ, গভীর রাতে ঘুমের মধ্যে তান্ত্রিক তার গোপন অঙ্গে স্পর্শ করেন এবং এর কিছুক্ষণ পরই তার শরীরে অস্বাভাবিক সমস্যা দেখা দেয়। ঘটনার পর থেকেই ভুক্তভোগী জুয়েল ও স্থানীয়রা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তান্ত্রিককে আটকে রাখেন।
এ বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে পবনাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম বলেন ৯ নম্বর ওয়ার্ডের ফরিদপুর গ্রামে এক যুবকের পুরুষাঙ্গ ছোট করে দেওয়ার অভিযোগ তুলে এক তান্ত্রিককে গ্রামবাসী অবরুদ্ধ করে রেখেছিল।
পলাশবাড়ী থানার এস,আই প্রশান্ত কুমার রায় বলেন, তান্ত্রিককে অবরুদ্ধ করার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তবে প্রাথমিক তদন্তে এ ঘটনার এখনো কোনো সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM