মোঃ সোহাগ খন্দকার রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলায় শিয়ালের কামড়ে এক শিশু ও দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) বিকেল আনুমানিক ৪ টায় উপজেলার ২ নম্বর ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় জাহাঙ্গীরের ছেলে, মো. আমির হামজা (৫), মান্নানের স্ত্রী, মোছা. কাজল রেখা (৪৪), মোস্তাফিজুরের স্ত্রী, মোছা. জান্নাতুন (৩২), নারায়ণের ছেলে, শ্রী তপন (৪০), সেলিম মণ্ডলের স্ত্রী, মোছা. রোজিনা (৩৪) আহত হন। তারা সবাই বলরামচক চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে হঠাৎ একটি শিয়াল লোকালয়ে ঢুকে একের পর এক তাদের কামড় দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি র্যাবিস ভ্যাকসিন ও র্যাবিস ইমিউনোগ্লোবুলিন (আরআইজি) প্রয়োগ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. রাশেদুল ইসলাম বলেন, “শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি র্যাবিস ভ্যাকসিন ও আরআইজি দেওয়া হয়েছে। তবে এ ধরনের কামড় থেকে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সংক্রামক ব্যাধি (ইনফেকশাস ডিজিজ) ওয়ার্ডে ভর্তি হওয়ার পরামর্শ দিয়ে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর থেকে গ্রামের বাসিন্দারা সতর্ক অবস্থায় রয়েছেন। অনেকেই শিশুদের একা বাইরে যেতে দিচ্ছেন না। স্থানীয়রা শিয়ালটির সন্ধানে এলাকায় নজরদারি করছেন
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM