মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর:
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছেন ইউনিয়নবাসী। দীর্ঘদিনের ভূমিসেবা-সংক্রান্ত ভোগান্তি নিরসনে দ্রুত এ উদ্যোগ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তাঁরা।আজ রায়পুর ইউনিয়নবাসীর পক্ষে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপিটি প্রদান করেন মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রায়পুর ইউনিয়নে নিজস্ব কোনো ভূমি অফিস না থাকায় জমিজমা-সংক্রান্ত সরকারি সেবা নিতে স্থানীয় বাসিন্দাদের পার্শ্ববর্তী নারকেলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে যেতে হয়। এতে ইউনিয়নের সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে যাতায়াতের দূরত্ব, সময় ও অতিরিক্ত অর্থ ব্যয়সহ নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে।এতে আরও বলা হয়, জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক দুর্ভোগ কমাতে রায়পুর ইউনিয়নে একটি স্থায়ী ভূমি অফিস স্থাপন এখন সময়ের দাবি। এ লক্ষ্যে ইতোমধ্যে ভূমি অফিসের জন্য ২৭ শতক জমি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় জমি বরাদ্দ থাকা সত্ত্বেও এখনো স্থায়ী ভূমি অফিস স্থাপনের কার্যক্রম বাস্তবায়িত না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।স্মারকলিপিতে ইউনিয়নবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব, ভূমিসেবা সহজলভ্য করা এবং জনস্বার্থ বিবেচনায় দ্রুত রায়পুর ইউনিয়নে স্থায়ী ভূমি অফিস স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।উল্লেখ্য, গত ১৩ নভেম্বর শুক্রবার একই দাবিতে রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে বাজারের প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নিয়ে দ্রুত স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবি জানান। মানববন্ধনের পর স্মারকলিপি প্রদানের মাধ্যমে বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ইউনিয়নবাসী।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM