ফজলে এলাহী মোহন চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ২৭ বছরের গৌরবময় পথচলা পেরিয়ে ২৮তম বছরে পদার্পণ করছে জাতীয় দৈনিক ভোরের চেতনা। এ উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে উপজেলা প্রতিনিধির উদ্যোগে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে বর্ষবরণ ও ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন।
দীর্ঘ ২৭ বছরের পথচলায় দৈনিক ভোরের চেতনা দেশ, জনগণ ও গণমানুষের কথা তুলে ধরার পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন পত্রিকার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও পেশাগত দায়িত্ববোধ আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজকরা জানান, ২৮তম বছরে পদার্পণের এই আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বর্ষবরণ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সত্য, ন্যায়, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে দৈনিক ভোরের চেতনা আগামী দিনেও দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM