দামুড়হুদা উপজেলা প্রতিনিধি সেলিম মেহফুজ মিল্টন:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নে ১২১ সদস্যবিশিষ্ট জিয়া মঞ্চের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের কৃতি সন্তান ডাঃ মোঃ রকিবুল হাসান রয়েল সভাপতি এবং মজার পোতা গ্রামের বাসিন্দা মোঃ নাঈম হোসেন সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন। গতকাল শনিবার (১৪ নভেম্বর) বিকেলে জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি গঠন ও ঘোষণা করা হয়। সভায় উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন দামুড়হুদা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি প্রভাষক আবুল কালাম আজাদ। কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আল মাসুম বাবু এবং জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন।
এ সময় জিয়া মঞ্চের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হাসমত উল্লাহ। এছাড়াও জুড়ানপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর হাতকে আরও শক্তিশালী করা এবং জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যেই ১২১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দলের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM