নিজস্ব প্রতিবেদক:
যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে এসআরবি যশোর -৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ওই প্রাইভেটকার টি ও জব্দ করা হয়েছে।
সুত্র জানায় রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বাঘারপাড়া উপজেলার যশোর-নড়াইল সড়কের ধলগা রাস্তা মোড়ের বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন, যশোর এসআরবি-৬-এর স্কোয়াড লিডার ও কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন।
আটক ব্যক্তিরা হলেন, ফরিদপুর জেলার মধুখালী থানার আড়পাড়া গ্রামের আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মোক্তার হোসেন এবং পটুয়াখালী জেলার গলাচিপা এলাকার সেকেন্দার আলীর ছেলে রাজ্জাক। জানা গেছে , ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকারে বিদেশি মদের চালান আসছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৬-এর যশোরের সদস্যরা ধলগা বাজার এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলে ওই গাড়ির ক্যাবিন থেকে ৯৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রশাসনের সুত্রে জানা গেছে। #
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM