বগুড়া প্রতিনিধি:
বগুড়া ৭ আসনের এমপি মোরশেদ মিলটন ও জেলা ছাত্রদলের নির্দেশে নির্দেশে বগুড়ার গাবতলী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চকসদু গ্রামে গাবতলী শহীদ জিয়া কলেজের এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সহায়ক বই প্রদান করেছে গাবতলী উপজেলা ছাত্রদল।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তার নেতৃত্বে ওই শিক্ষার্থীর হাতে সহায়ক বই তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন খান সাগর, গাবতলী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার,বিএনপি'র গণশিক্ষা বিষয়ক সম্পাদক আমানুল্লাহ শাহ আলম সহ অন্যান্য নেতাকর্মীরা।
শিক্ষার্থীর পড়াশোনায় সহযোগিতার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM