কাউনিয়া (রংপুর) প্রতিনিধি,মোঃ সাকিব আল হাসান ভূঁইয়া
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়ার ভেলুপাড়া বাজার সংলগ্ন ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (৩০) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখান বাজার সংলগ্ন নাউথোয়া গ্রামের ফুল মিয়ার ছেলে। তিনি পেশায় প্রাণ-আরএফএল কোম্পানির ডিলার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় কোম্পানির একটি মিটিংয়ে যোগদানের উদ্দেশ্যে রাজারহাট থেকে মোটরসাইকেলে করে রংপুরের দিকে যাচ্ছিলেন, পথিমধ্যে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ভেলুপাড়া বাজার সংলগ্ন ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM