মোঃ সোহাগ খন্দকার রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের আওতায় ডিজিটাল পদ্ধতিতে জরিমানা আদায় কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান এবং POS মেশিন ও Bangla QR বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (বিজনেস) বিভাগের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আমিরুল ইসলাম।
কর্মশালায় ডিজিটাল পদ্ধতিতে ট্রাফিক জরিমানা আদায়ের কার্যক্রম, POS মেশিন পরিচালনা, Bangla QR-এর মাধ্যমে অর্থ পরিশোধের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কারিগরি ও ব্যবহারিক বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
এ উদ্যোগের ফলে ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা আদায় আরও সহজ, স্বচ্ছ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর হবে। নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পেমেন্টের প্রসার ঘটবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত হবে।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে জনসাধারণকে সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পুলিশি সেবা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM