সরকার শাহাদত হোসেন:
গাইবান্ধার ঐতিহ্যবাহী লোকসংগীত ভাওয়াইয়ার চর্চা, বিকাশ ও প্রসারে নতুন নেতৃত্ব পেল ভাওয়াইয়া একাডেমি গাইবান্ধা জেলা শাখা। সংগঠনটির দ্বিবার্ষিক কমিটি গঠন উপলক্ষে শনিবার রাতে জেলা শহরের ২ নম্বর রেলগেট এলাকায় বন্ধু সংস্থা কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ভাওয়াইয়া একাডেমি কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস.এম. আমজাদ হোসেন দীপ্তি সভায় প্রধান অতিথি এবং কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সচিব হাফিজুর রহমান লিটন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বন্ধু সংস্থার অর্থ সম্পাদক মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিরাজুল ইসলাম সোনা, শফিকুর রহমান শফি, তাজুল ইসলাম তাজুসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত ভাওয়াইয়া শিল্পী ও শতাধিক সুধীজনের সর্বসম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক ভাওয়াইয়া একাডেমি গাইবান্ধা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুস ছালাম রাজু, সহসভাপতি দুলাল সরকার দোলন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহসাধারণ সম্পাদক হামিদুল হক হামিদ, সাংস্কৃতিক সম্পাদক আফছার আলী, অর্থ সম্পাদক আব্দুল ওয়াহেদ আলী এবং সাংগঠনিক, প্রচার ও দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন রেজাউল করিম রেজা ও রোকসানা আক্তার রিতা।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার বন্ধু সংস্থার নির্বাহী সদস্য দুলাল রায়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. হুমায়ুন কবির ও মো. ফজলে রাব্বি মন্ডল।
সভা শেষে এক মনোজ্ঞ ভাওয়াইয়া সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে ভাওয়াইয়া গানের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM