মোঃনুরনবী সরকার নাগেশ্বরী প্রতিনিধি:
নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ’-এর উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে নাগেশ্বরী কলেজ মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “পরিবেশ রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এর জন্য সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।”
সংগঠনের সভাপতি মো. জাহিদুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক দুদুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সংগঠনের উপদেষ্টা ও প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি মো. রফিকুল ইসলাম এবং উপদেষ্টা ওমর ফারুক প্রমুখ।
বক্তারা যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধ, প্লাস্টিক ব্যবহার কমানো এবং বেশি বেশি গাছ লাগিয়ে সঠিক পরিচর্যা করার ওপর জোর দেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ ও নেতাকর্মীরা কলেজ মোড় এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM