মোঃ আজমল হোসেন,প্রতিনিধি বালিয়াকান্দি (রাজবাড়ী):
যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৮তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
১৪ নভেম্বর (শনিবার) বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিবসটি উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল সকালে উদীচীর কার্যালযের সামনে জাতীয় ও প্রতিষ্টানিক পতাকা উত্তোলন, শোভা যাত্রা, আলোচনা সভা, বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান। উদীচীর সভাপতি মোঃ শাহাদত হোসেনের সভাপতিত্বে ও উদীচীর সংগীত শিক্ষক দেবাশীষ ভট্টাচার্য এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, বালিয়াকান্দি সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যাক্ষ সাবেরা বেগম, উদীচীর উপদেষ্টা এস এম দাউদ খান, সহসভাপতি মোঃ ছলেমান আলী মোল্লা দুলু, উদীচীর সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ মজুমদার প্রমূখ। বিকালে প্রতিষ্টানের শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM