বরগুনা জেলা প্রতিনিধি,আল মামুন:
বরগুনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গোবিন্দ সিকদার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বরগুনা সদর উপজেলার ০২নং গৌরিচন্না ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মনসাতলী লাকুরতলা গ্রামে সাকিব স্টোরের উত্তর পাশে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গোবিন্দ সিকদার মনসাতলী ভুতমারা এলাকার বাসিন্দা। তার পিতার নাম চিত্ত রঞ্জন সিকদার এবং মাতার নাম উপসনা রানী।
অভিযানকালে তার কাছ থেকে একটি স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রাখা মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৫ গ্রাম। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি vivo Y05e মডেলের মোবাইল ফোনও জব্দ করা হয়।
ডিএনসির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মনসাতলী ভুতমারা এলাকা এবং বরগুনা পৌর এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM