চন্দনাইশ প্রতিনিধিঃ
আজ ১৪ই নভেম্বর, শনিবার ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর বাদামতল স্টেশন রোডস্থ সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত আল শাকরা ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টা থেকে শুরু হওয়া এই বিশেষ সেবামূলক কার্যক্রমে প্রায় ৫০ জন রোগী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আল শাকরা ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত কো-চেয়ারম্যান নাজমা আক্তার। এ সময় প্রতিষ্ঠানটির ম্যানেজার (এডমিন) এম ডি রুবেল, সুপারভাইজার মিজানুর রহমান, একাউন্টস কর্মকর্তা সোমা আকতার এবং মেডিকেল টেকনোলজিস্ট জোনায়েদ হাসানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে কো-চেয়ারম্যান নাজমা আক্তার বলেন, "আজ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সাধারণ মানুষ ও ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে পরীক্ষা ও সেবা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ইনশাআল্লাহ, প্রতিবছর বিশ্ব ডায়াবেটিস দিবসে আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"
এ সময় ম্যানেজার (এডমিন) এম ডি রুবেল উপস্থিত রোগীদের উদ্দেশ্যে বলেন, "আল শাকরা ডায়াগনস্টিক সেন্টারে চট্টগ্রাম শহর থেকে আগত ডায়াবেটিস বিশেষজ্ঞসহ অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ নিয়মিত চেম্বার করছেন। এছাড়া ডায়াবেটিস রোগীদের আর্থিক সুবিধার কথা বিবেচনা করে আমাদের সেন্টারে প্রতিদিন খাওয়ার আগে ও পরে—এই দুটি ডায়াবেটিস পরীক্ষা মাত্র ৯৯ টাকায় করার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।"
স্থানীয় বাসিন্দা ও সেবাপ্রার্থীরা প্রতিষ্ঠানটির এমন জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM