মোঃ সোহেল রানা (বরগুনা):
বরগুনার বেতাগী উপজেলার ৩ নং হোসনাবাদ ইউনিয়নের কাবিল আকন খালের ৮ কিলোমিটার কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক জেলা ছাত্রদল সভাপতি ফয়জুল মালেক সজীব খানের নেতৃত্বে এলাকাবাসী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন। তিনি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সজীব খানের এমন চিন্তা ও উদ্যোগের ফলে কাবিল আকন খাল কচুরিপানামুক্ত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। এলাকাবাসী ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় ৮ কিলোমিটার খাল পরিষ্কার করা সম্ভব হবে।
ফয়জুল মালেক সজীব খান বলেন, হোসনাবাদ তাঁর নিজের বাড়ি। শৈশবের স্মৃতিবিজড়িত কাবিল আকন খালের আগের স্বাভাবিক স্রোত ফিরিয়ে আনতেই স্থানীয়দের নিয়ে এ উদ্যোগ গ্রহণ করেছেন। সবার সহযোগিতায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা আশা করছেন, এ উদ্যোগ সফল হলে খালের পানিপ্রবাহ স্বাভাবিক হবে এবং এলাকার পরিবেশ ও কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM