মোঃ সিফাত মাহমুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন উপজেলার ৫নং চামারী ইউনিয়নের সোনাপুর গ্রামের কৃতী সন্তান সোহানুর রহমান আকাশ। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় তাঁর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দিয়েছেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব কার্যালয়ে বিজয়ী সোহানুর রহমান আকাশের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন আলী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি খলিল মাহমুদ বলেন, তরুণ প্রজন্মের মধ্যে সাধারণ জ্ঞান, মেধা ও মননশীলতার বিকাশ ঘটাতে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে এ ধরনের জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের মধ্যেই জ্ঞান অর্জনের আগ্রহ ও ইতিবাচক মানসিকতা রয়েছে। যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
এ সময় ক্লাবের সদস্যরা বলেন, তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি শিক্ষামূলক ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন প্রতিযোগিতার আয়োজন করা হবে, যেখানে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থী ও তরুণরা অংশগ্রহণের সুযোগ পাবেন।
জ্ঞান, মেধা ও সৃজনশীলতার বিকাশে সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে চায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাব।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ী সোহানুর রহমান আকাশকে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM