জোবায়দুল হোসেন গাইবান্ধা প্রতিনিধি:
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে সাদুল্লাপুর-তুলশীঘাট সড়কের বৈরাগীর বাজারের বকসীবাড়ি মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে ছামিউল ইসলাম (১৪) ও আব্দুল্লাহ মিয়া (৮) নামের দুই চাচাতো-জ্যাঠাতো ভাই এর মৃত্যু হয়েছে।
নিহত ছামিউল ইসলাম (১৪) ও আব্দুল্লাহ মিয়া (৮)। তারা উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী সন্তোলা গ্রামের বাসিন্দা। ছামিউল ঐ গ্রামের ছাদেকুল মন্ডলের ছেলে। সে স্থানীয় ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আব্দুল্লাহ একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে, সে বৈরাগীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ছামিউল তার চাচা রফিকুল ইসলামের মোটরসাইকেল চালিয়ে চাচাতো ভাই আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে সাদুল্লাপুর থেকে বাড়ি ফিরছিল। পথে বৈরাগীর বাজারের বকসীবাড়ি মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আব্দুল্লাহ মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ছামিউল ইসলাম ডক্টরস ক্লিনিকে মৃত্যু বরণ করে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM