সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া দুপচাঁচিয়া ফুটবল একাডেমীর সদস্য আদরী আক্তার এর অকাল মৃত্যুতে দুপচাঁচিয়া ফুটবল একাডেমীর উদ্যোগে রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩নভেম্বর বিকেলে একাডেমীর কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন একাডেমীর উপদেষ্টা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপদেষ্টা সদর ইউপি চেয়ারম্যান মেয়াজ্জেম হোসেন, উপদেষ্টা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, উপদেষ্টা তৌফিক আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারী মারুফ আহম্মেদ সুমন, একাডেমীর সভাপতি মাহমুদুল হক শিপন, সহ-সভাপতি তালাশ মাহামুদ, এমকে আলম, সাধারণ সম্পাদক আজিজুল হাকিম, সাংগঠনিক সম্পাদক আরিফ মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক আইনাল হক, ক্রীড়া সম্পাদক রায়হান, সদস্য শামীম হোসেনসহ একাডেমীর খেয়োড়গণ। দোয়া পরিচালনা করেন থানা ও ভূমি মসজিদের মোয়াজ্জেম মাওঃ আলমগীর হোসেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM