পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় অভিযান চালিয়ে মুন্সি মোহাম্মদ আলী (৬১) নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১২টা ৩ মিনিটে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মুন্সি মোহাম্মদ আলী সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের বড়গ্রাম এলাকার বাসিন্দা। তিনি করমজা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে সাঁথিয়া থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM