দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:-
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড ( সিন্ডিকেট) এর ৫৯ তম সভা অদ্য ১৩ নভেম্বর সকাল ১০ টায় রাজধানীর বাংলাদেশ শিল্প ও শিক্ষা গবেষণা পরিষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। রিজেন্ট বোর্ড এর চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান এতে সভাপতিত্ব করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। শুরুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. একেএম আবদুল হান্নান ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের মৃত্যুতে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রিজেন্ট বোর্ড সদস্য এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড.এ. বি.এম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান,পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোছা: রোখছানা বেগম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.মো: মঞ্জুরুল কাদির, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট এর মহাপরিচালক ড.শরিফুল হক ভূইয়া,বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটেরমহাপরিচালক ড.শাকিলা ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল বিভাগের অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান, বেসিক সায়েন্স বিভাগের অধ্যাপক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: মামুন অর রশিদ,এফসি এন্টারপ্রাইজ লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক রেজাউর রহমান চৌধুরী, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো: মতিউর রহমান সচিব ও পবিপ্রবি'র রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM