দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। দুমকি উপজেলার মেয়াদোত্তীর্ণ ১নং পাঙ্গাশিয়া, ৩নং মুরাদিয়া ও ৪ নং আঙ্গারিয়া ইউনিয়নের নিয়মিত কার্যক্রম গতিশীল রাখতে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১ শাখা) থেকে জারীকৃত এক প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়।
বৃহস্পতিবার(১২ নভেম্বর ) এই আদেশ দেয়া হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১৮-এর উপধারা (১) অনুযায়ী, দুমকি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথকে পাঙ্গাশিয়া ইউনিয়নে, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেনকে মুরাদিয়া ইউনিয়নে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম সফিকুল ইসলামকে আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
স্থানীয় পর্যায়ে সেবামূলক কার্যক্রম ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM