সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত হয়েছেন। ১৩ নভেম্বর শুক্রবার ভোর ৬টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে খাদ্যগুদামের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত সিএনজি চালক মোজাফফর হোসেন (৪০) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেবীশাউল এলাকার মোঃ মজিবর প্রামানিকের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে সিএনজিতে গ্যাস নেওয়ার জন্য সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন চালক মোজাফফর হোসেন। সিএনজি চালিত অটো রিকশাটি দুপচাঁচিয়া খাদ্যগুদামের সামনে পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।এবং সিএনজি চালিত অটো রিকশাটি দুমড়ে মুছরে যায়, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাফফর হোসেনকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান জানান, লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM