মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
রাজশাহী ইজিবাইক মালিক- শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯ টায় নগরীর ভদ্রা জামালপুর এলাকায় (মাজার গেটের বিপরীতে) সমিতির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। উদ্বোধন শেষে শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়ানো হয়। অনুষ্ঠানের শুরুতে সমিতির নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির অনেকগুলো ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এরই ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান কার্যক্রম চালু করা হয়েছে। সরকারের এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, নগরীতে ইজিবাইক চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালকদের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামা নিশ্চিত করতে হবে।নগরীর গুরুত্বপূর্ণ মোড় প্রশস্তকরণ, যাত্রী ছাউনি স্থাপনে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
রাসিক প্রশাসক আরো বলেন, নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে একটি সুন্দর, নিরাপদ, সুশৃঙ্খল ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে চাই।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা সমবায় কর্মকর্তা মোছাঃ নাছিমা খাতুন। এতে সভাপতিত্ব করেন ২৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুস সাত্তার।
রাজশাহী ইজিবাইক মালিক- শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি ইমতিয়াজ আহমেদ মিছিল, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম রঞ্জু, যুগ্ম আহ্বায়ক রুমন শরীফ, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান ডাবলু, ২৬ নম্বর ওয়ার্ড (পূর্ব) বিএনপির সভাপতি মোঃ জামিল উদ্দিন এবং যুবনেতা বিপ্লব রহমান নাঈমসহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM