সাকিব রহমান ঝিনাইদহ প্রতিনিধি:
নিঃস্বার্থভাবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঝিনাইদহ অঞ্চলে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ সমাজকর্মী হারুন অর রশিদ প্লাবন। নিজের কাজের মাধ্যমে তিনি আজ সাধারণ মানুষের কাছে কেবল একটি নাম নন, বরং এক ‘মানবিক মানুষ’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
সম্প্রতি ঝিনাইদহের একটি বৃদ্ধাশ্রমে স্বজনহারা প্রবীণ মায়েদের জন্য নিজ কাঁধে খাবারের বস্তা বহন করে পৌঁছে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। প্রবীণদের প্রতি তাঁর এমন শ্রদ্ধা ও ভালোবাসা দেখে নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন তাঁকে।
শুধু বৃদ্ধাশ্রমই নয়, ঝিনাইদহের শৈলকূপা ও আশপাশের এলাকার অসহায়, দুস্থ এবং বিপদগ্রস্ত পরিবারের পাশে নিয়মিত মানবিকতার হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। যেখানে অনেকেই প্রতিশ্রুতি দিয়ে ভুলে যান, সেখানে নীরবে মানুষের বিপদে ছুটে গিয়ে পাশে দাঁড়ানোই যেন তাঁর ব্রত।
স্থানীয় বাসিন্দারা জানান, সমাজের বিত্তবান ও তরুণরা যদি হারুন অর রশিদ প্লাবনের মতো এভাবে মানুষের কল্যাণে এগিয়ে আসেন, তবে সমাজ থেকে অনেক দুঃখ-দুর্দশা দূর করা সম্ভব। তাঁর এই মানবিক কর্মকাণ্ড তরুণ প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM