মোঃ মাকসুদুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি:
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে একটি সুন্দর ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে শেরপুরে মাদক, ডেঙ্গু ও বাল্যবিবাহবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় শেরপুর শহরের কালীর বাজার বটতলা এলাকায় শেরপুর জেলা নাগরিক পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শেরপুর জেলা নাগরিক পরিষদের আহ্বায়ক কাউসার উদ্দিন।
এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও সদস্যসচিব মো. জুলহাস উদ্দিন, শেরপুর জেলা নাগরিক পরিষদের সদস্য বায়ুমিয়া, মো. সাজ্জাক মিয়া এবং সদস্যসচিব আবুল হোসেন (অপু)।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে এবং বাল্যবিবাহ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসব সামাজিক সমস্যা মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তারা আরও বলেন, একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে মাদক, ডেঙ্গু ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধনে শেরপুর জেলা নাগরিক পরিষদের অন্যান্য সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM