রিপোর্টার মোঃ সাহাবুদ্দিন ইসলাম আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ
বুধবার (১১ নভেম্বর) দুপুরে আক্কেলপুর উপজেলার কাশিড়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর রহমান এর নেতৃত্বে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় কাশিড়া বাজারে রাপসা ভেটেরিনারি স্টোরে মেয়াদোত্তীর্ণ ব্র্যাক আলু বীজ বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় দিওল বাজারের মামুন ট্রেডার্স এ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ব্র্যাক আলু বীজ ও কীটনাশক রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয় সেই সাথে মেয়াদোত্তীর্ণ আলু বীজ জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণের নির্দেশ দেয়া হয় এবং মামুন ট্রেডার্স কে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরজমিনে ঐ দুই দোকানে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ আলু বীজ ও কীটনাশক বিক্রির সত্যতা পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে এছাড়া মামুন ট্রেডার্স এর কাছ থেকে এ ধরনের ভেজাল আলু বীজ বিক্রি করবে না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM