সজীব খান, চাঁদপুর:
বই কিনতে না পারায় কলেজে যাওয়া বন্ধ করে দেয় জিপিএ -৫ পাওয়া এক মেধাবী শিক্ষার্থী। সে মতলব সরকারি কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রী। বাবা একজন সিএনজি চালক।অন্যের বাসায় ভাড়া থেকে টিউশনি করে লেখাপড়ার টাকা যোগাড় করতো ওই ছাত্রী।
মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসা শিক্ষা শাখা থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। ভর্তি হয় মতলব সরকারি কলেজে। হতদরিদ্র বাবা মায়ের জিপিএ-৫ প্রাপ্ত কণ্যা অর্থের অভাবে বই কিনতে পারেনি।
।কলেজের প্রিন্সিপাল আবুল কালাম আজাদের নিকট ওই ছাত্রী একসেট বইয়ের জন্য আবেদন করে বই না পেয়ে কলেজে যাওয়া বন্ধ করে দেয়। এমন খবরটি পাওয়ামাত্র মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ওই মেধাবী ছাত্রী ও তার পিতাকে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের বাংলোতে ডেকে নিয়ে একাদশ শ্রেণির বই কিনার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন মানবিক ইউএনও কেএম ইশমাম। ওই মেধাবী শিক্ষার্থীর যেকোনো প্রয়োজনে যোগাযোগ করলে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
•একজন সৎ ও মানবিক ইউএনও একটি উপজেলার চিত্র বদলে দিতে পারেন। সাধারণ মানুষের দুয়ারে সরকারি সেবা পৌঁছে দেওয়ার আপনার এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।
•প্রশাসনিক কঠোরতার চেয়েও যার কাছে মানুষের ভালোবাসা ও ন্যায়বিচার বড়, তিনিই প্রকৃত জনবান্ধব কর্মকর্তা। আপনার মতো নিষ্ঠাবান ইউএনও আমাদের উপজেলার গর্ব।
• যেকোনো দুর্যোগ বা সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আপনি প্রমাণ করেছেন প্রশাসন মানেই কেবল ক্ষমতা নয়, বরং মানুষের সেবা করার এক মহান মাধ্যম।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM