জোবায়দুল হোসেন গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার চরাঞ্চলের দরিদ্র নারী ও কিশোরীদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ৬০ জন সদস্যের মাঝে সেলাই মেশিন ও হস্তশিল্পের উপকরণ বিতরণ করা হয়েছে।
এর মধ্যে ৪০ জন নারী ও কিশোরীর মাঝে সেলাই মেশিন এবং ২০ জনের মাঝে হস্তশিল্পের উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) নির্বাহী প্রধান এম. আবদুস সালাম। এ সময় সংস্থাটির ব্যবস্থাপনা টিমের সদস্যরাও উপস্থিত ছিলেন।
জার্মান দূতাবাস, ঢাকার সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ফুলছড়ি উপজেলার উড়িয়া ও ফজলুপুর ইউনিয়নে এ প্রকল্প বাস্তবায়ন করছে।
উদ্যোক্তারা জানান, এ উদ্যোগের মাধ্যমে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীরা হাতে-কলমে কাজের সুযোগ পাবেন। পাশাপাশি তারা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন। এর ফলে তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM