নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলের দোকান থেকে তিনটি সন্দেহজনক মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দোকানের সঙ্গে সংশ্লিষ্ট মোহাম্মদ ইকলাস শেখ (২৯) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারী বাজারে অবস্থিত বন্ধু মোটরস নামের একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের এসআই তারক বিশ্বাস ও এসআই আজিজ তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে দোকানটিতে অভিযান চালান। এ সময় সেখানে তিনটি মোটরসাইকেল পাওয়া যায়। মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র দেখতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তি তা দেখাতে পারেননি।মোটরসাইকেলগুলো মাগুরার মোহাম্মদপুর থানার বাসিন্দা মামুন শেখের। তবে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট মালিককে হাজির করতে বলা হলেও তিনি তা করতে ব্যর্থ হন। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকানা ও বৈধতা যাচাইয়ের জন্য তিনটি মোটরসাইকেল জব্দতালিকা প্রস্তুত করে জব্দ করা হয়। পাশাপাশি ইকলাস শেখকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
এবিষয়ে পুলিশ জানিয়েছে, জব্দ করা মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকানা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM