1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদ ৫ দিনের রিমান্ডে – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৮০ বার পঠিত

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদ ৫ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকির অভিযোগে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজশাহীর নগরীর ভেরিপাড়া মোড়ে চেকপোস্ট থেকে গ্রেপ্তার হন তিনি। চাঁদ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক।

পরে দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

রাজশাহী রেঞ্জে ডিআইজি আব্দুল বাতেন বলেন, শহর থেকে পালানোর সময় টহল পুলিশের হাতে গ্রেপ্তার হন চাঁদ। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহীসহ একাধিক জেলায় আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে বিএনপির সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন।

প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বলেন, রাজশাহীর নগরীর ভেরি পাড়া মোড়ে চেকপোস্ট থেকে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি প্রাইভেটকারে করে আদালতে যাচ্ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD