জেলা প্রতিনিধি, গাইবান্ধা ও রংপুর:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার বৈরাগীহাট ও কামদিয়া ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কামদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকিরুল ইসলাম এবং শাখাহার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাদা মুরাদ সুমন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীহাট ও কামদিয়া ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজ নিজ এলাকা থেকে ছাত্রলীগের ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুই নেতাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM