সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদ ও তালোড়া নাগর গ্রন্থাগারের যৌথ আয়োজনে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় তালোড়া নাগর গ্রন্থাগার কার্যালয়ের সামনে পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির সমাপ্তি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান আলহাজ্ব মোঃ নবিউল ইসলাম নয়ন।
এ সময় উপস্থিত ছিলেন তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন সেলিম, নাগর গ্রন্থাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকলেছার রহমান, সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন, নাগর আর্ট অ্যান্ড সংস্কৃতি বিদ্যালয়ের উপদেষ্টা সুব্রত কুমার ঘোষ, সাবেক অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক, মো. আরাফাত হোসেন, দিনেশ চন্দ্র শীল, মুন্নি বায় সান্তনা, মো. আব্দুল মজিদ হারুন, শ্রেয়া ঘোষ প্রমুখ।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এ কর্মসূচির আওতায় তালোড়া বন্দরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করা হয়।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারার সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM