সজীব খান,চাঁদপুর:
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে মতলব রোডের মাথায় যানজট নিরসনে রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ।
জানা যায়, মতলব রোড সংলগ্ন জেলা পরিষদের মার্কেট উচ্ছেদের পর পুনরায় যাতে কেউ ওই জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে সড়ক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের যানজট সমস্যা কমিয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
মতলব রোডের প্রবেশমুখে যানবাহনের চাপ ও সড়কের সংকীর্ণতার কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হয়। সড়ক সম্প্রসারণের কাজ বাস্তবায়িত হলে ওই এলাকার যান চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং যানজট অনেকটাই কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
সড়ক বিভাগের এ উদ্যোগ বাস্তবায়িত হলে মতলব রোডের প্রবেশমুখে যানজট নিরসনের পাশাপাশি উচ্ছেদকৃত জায়গার যথাযথ ব্যবহার নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM