মোঃনুরনবী সরকার নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আত্মউন্নয়নকে সামনে রেখে "বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার" অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, নাগেশ্বরী, কুড়িগ্রামের আয়োজনে এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব অন্নপূর্ণা দেবনাথ। সেমিনারের প্রশ্নোত্তর পর্বে তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আলাউদ্দিন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম রসুল রাজা।
সেমিনারে বয়ঃসন্ধিকালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য দিকগুলো হলো:
বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সচেতনতা, আত্মসম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধি
লক্ষ্য নির্ধারণ ও সময় ব্যবস্থাপনা,
পড়ালেখায় মনোযোগ ও ক্যারিয়ারের ভাবনা,
সুস্থ সম্পর্ক ও দায়িত্বশীল আচরণ,
সুস্থ জীবনধারা ও ইতিবাচক অভ্যাস,
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ শিক্ষার্থীদের কুসংস্কার ও ভয়ভীতি দূর করে আত্মবিশ্বাসী হয়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, বয়ঃসন্ধিকাল মানুষের জীবনের একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সময়। এ সময় সঠিক দিকনির্দেশনা পেলে কিশোরীরা নিজেদের মেধার সঠিক বিকাশ ঘটিয়ে ভবিষ্যতে দেশের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, উপজেলার কিশোরীদের সঠিক পথে পরিচালনা এবং তাদের মানসিক শক্তি বাড়াতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর পর্ব শেষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM