সরকার শাহাদত হোসেনঃ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘট ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে ছাত্রলীগের ডাকা ধর্মঘটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
মিছিলে জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হাসান, সদস্য সচিব ওয়ালিদ শাকিল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারী ও খন্দকার রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগের নামে কোনো ধরনের অরাজকতা, নাশকতা কিংবা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। দেশের ছাত্রসমাজ ও সাধারণ মানুষ কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ড মেনে নেবে না।
তারা আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে প্রশাসনকে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে দেশের সার্বিক শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করার আহ্বান জানান বক্তারা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM