রাকিবুল হাসান রাকিব, সদর উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:
আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশব্যাপী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা।
মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত এ মিছিলে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে ব্যানার টানানোর ঘটনা ঘটে। একই রাতে রামগঞ্জ মডেল কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের খবর প্রকাশিত হয়। এ ছাড়া রামগতি উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝোলানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রশিবিরের লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, লক্ষ্মীপুর সরকারি কলেজের ফটকে তালা ও ব্যানার টানানোর ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউছুফ জানিয়েছেন, দিনের বেলায় কলেজের পাঠদানসহ সব কার্যক্রম স্বাভাবিক ছিল। অন্যদিকে, রামগঞ্জ মডেল কলেজের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা নেই বলে জানিয়েছিলেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM