ভোলা জেলা প্রতিনিধি মোঃ আরিফ হোসেন মোল্লা:
ভোলা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ড পর্যালোচনার লক্ষ্যে বরিশাল রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ জুলফিকার আলী হায়দার মহোদয় ভোলা জেলা পরিদর্শন করেন।
ডিআইজি মহোদয় ভোলা জেলার পুলিশ সুপারের কার্যালয়ের পৌঁছালে ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) তাঁকে স্বাগত জানান। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
পরবর্তীতে ডিআইজি মহোদয় পুলিশ অফিস ও জেলা বিশেষ শাখা (ডিএসবি), ভোলার বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ডিএসবি কার্যালয়ের সার্বিক কার্যক্রম ও প্রশাসনিক বিষয়াদি পর্যালোচনা করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জনাব মোঃ সোহান সরকার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আহসানুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), ভোলা, ডি আই ও-১, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলাসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM