নুর হোসেন শার্শা (যশোর)প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান বেনাপোল ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দ্বিতীয় বর্ষের প্রি-টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষে কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান শান্তি জানান, প্রি-টেস্ট পরীক্ষায় যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারবে না, তাদের আগামী দিনের টেস্ট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করা এবং পরীক্ষার আগে তাদের প্রস্তুতি যাচাই করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অধ্যক্ষ বলেন, কয়েক দিন আগে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় কলেজের শিক্ষার্থীদের ফলাফল আশানুরূপ হয়নি। এ কারণে এবার আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। যাতে আগামীতে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারে এবং কলেজের শিক্ষার মান ও সুনাম ধরে রাখা সম্ভব হয়।
তিনি আরও বলেন, শার্শা উপজেলার মধ্যে বেনাপোল ডিগ্রি কলেজ একটি অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান। এ কলেজ থেকে পড়াশোনা শেষ করে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছেন। তাঁদের অনেকে চিকিৎসক, আইনজীবীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
কলেজের সেই ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলের লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষের এমন উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM