মোঃআব্দুল মান্নান, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ কেজি গাঁজাসহ আব্দুল কাদের (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন ১২৫ সিসি মোটরসাইকেল ও একটি চাবি উদ্ধার করা হয়।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মনোহরপুর বাজারে মনোহরপুর-খয়েরহুদা সড়কের পাশে সঞ্জয় পালের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে আব্দুল কাদেরের কাছ থেকে ১ কেজি গাঁজা, একটি রেজিস্ট্রেশনবিহীন ১২৫ সিসি মোটরসাইকেল ও একটি চাবি উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা এবং মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মনিরুজ্জামান বাদী হয়ে আব্দুল কাদেরের বিরুদ্ধে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM