সেলিম মেহফুজ মিল্টন দামুড়হুদায় উপজেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেনের তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ খুরশীদ আলম ও সঙ্গীয় ফোর্সসহ ইং- ০৬/১১/২০২৬ তারিখ রাত ০২.১০ ঘটিকার সময় দর্শনা থানাধীন তিতুদহ ক্যাম্প এলাকার গোবরগাড়া গ্রামস্থ মাঠপাড়ায় মোঃ সাদ্দাম হোসেনের বসত বাড়ির ভিতরে হতে মাদক সেবনকারী ১। মোঃ সাদ্দাস হোসেন (২৫), পিতা- আশরাফ আলী, ২। মোঃ কাশেম মোল্লা (৩০), পিতা- রবিউল মোল্লা, ৩। মোঃ সজিব মিয়া (২৪), পিতা- ফজর আলী, সর্ব সাং- গোবরগাড়া, সর্ব থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গাগণকে গ্রেফতার করেন। পরবর্তীতে আসামীকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্বে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) উপস্থাপন করলে বিজ্ঞ আদালত আসামি মোঃ সাদ্দাস হোসেন (২৫), মোঃ কাশেম মোল্লা (৩০),মোঃ সজিব মিয়া (২৪) প্রত্যেককে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ০১ মাসের কারাদন্ড প্রদান করেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM