মেহেরপুরে সরফরাজ হোসেন মৃদুলের মোটরসাইকেল শোভাযাত্রা
মেহেরপুর প্রতিনিধি
বিএনপি'র ডাকা অবরোধের প্রতিবাদে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর ) বিকেলে শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মোটরসাইকেল শোভাযাত্রাটি শেষ হয়।
জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রায় সদর থানা যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু,পৌর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, যুবলীগ নেতার নাসির উদ্দিন,আরিফ, বিপ্লব,মোঃ মফিজুর বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM