মো. শারীদ মোল্লাঃ
উড়তে দেখেছে সবাই, পুড়তে দেখেনি কেউ!
সবাই আমাকে ফানুসের মতো আকাশে উড়তে দেখেছে,
কিন্তু সেই উড়ানের পেছনে কতটা আগুন জ্বলেছে,
তা দেখার প্রয়োজন বোধ করেনি কেউ।
মানুষ শুধু আমার উচ্চতা দেখেছে,
দেখেনি মাটিতে পড়ে থাকা স্বপ্নগুলোর গল্প।
আমার হাসিতে সবাই মুগ্ধ হয়েছে,
কিন্তু সেই হাসির আড়ালে জমে থাকা কান্না
পড়তে পারেনি একটি মানুষও।
আমি যখন আলো ছড়িয়েছি, সবাই পাশে ছিল,
আর যখন নিঃশব্দে পুড়েছি, তখন চারপাশে ছিল শুধু অন্ধকার।
কারণ পৃথিবী সফলতার গল্প শুনতে ভালোবাসে,
কিন্তু সেই সফলতার পেছনে পুড়ে ছাই হয়ে যাওয়া মানুষটার গল্প কেউ জানতে চায় না।
সবাই আমার উড়ে যাওয়া দেখেছে,
অথচ কেউ একবারও জানতে চায়নি—
এত ওপরে উঠতে গিয়ে আমি কতটা পুড়েছি!
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM