কাউনিয়া (রংপুর) প্রতিনিধি,মোঃ সাকিব আল হাসান ভূঁইয়া:
রংপুরের কাউনিয়ায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ আলী গাজীপুর জেলার জয়দেবপুর থানার সালনা (মিয়াপাড়া) এলাকার মৃত বাচের উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে কাউনিয়া উপজেলার বিশ্বনাথ এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM