নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক পদসহ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠনের রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগ ও অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ সবুজ শিকদার। শারীরিক অসুস্থতা ও মায়ের মৃত্যুর কারণ উল্লেখ করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন৷ এখন থেকে তিনি সাধারণ জীবনযাপন করতে চান বলেও জানিয়েছেন। রোববার (৮ নভেম্বর) নড়াইলের আউড়িয়া এলাকায় তিনি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। সবুজ শিকদার জেলার সীমাখালী এলাকার মোহাম্মদ আলমগীর শিকদারের ছেলে। তিনি পেশায় একজন সাধারণ ব্যবসায়ী।
পদত্যাগের ঘোষণায় সবুজ শিকদার বলেন, শারীরিক অসুস্থতা ও মায়ের মৃত্যুর কারণে তিনি রাজনীতি থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে একজন সাধারণ নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রচলিত আইন-কানুন মেনে চলবেন এবং রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেন তিনি। অতীতে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বিরোধী দলের নেতাকর্মীদের সঙ্গে কখনো শত্রুতাপূর্ণ সম্পর্ক রাখেননি বরং সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকে একজন সাধারণ নাগরিক হিসেবে শান্তিপূর্ণ ও স্বাভাবিক জীবনযাপন করতে চান।
আমি এ ঘোষণার মধ্য দিয়ে ছাত্রলীগের পদসহ আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি৷
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM