রাকিবুল হাসান রাকিব, সদর উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহিদুল ইসলাম নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চৌপল্লী বাজার থেকে হাজিরপাড়া যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাহিদুল ইসলাম চৌপল্লী কে.ডি উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে উত্তর জয়পুর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, মাহিদুল ইসলামের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM