আফতাবুল ইসলাম মেহেরাব হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৃদ্ধা রোগীকে লাঞ্ছিত করার অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করেছে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি।
রোববার (৮ নভেম্বর) তদন্ত কমিটি হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী তদন্ত কার্যক্রম পরিচালনা করে। এ সময় অভিযোগের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করা হয়।
তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাটি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন চাঁদপুরের সিভিল সার্জন।
উল্লেখ্য, হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ফার্মাসিস্ট মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে এক বৃদ্ধা রোগীকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেওয়া ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে, তদন্ত কমিটির সরেজমিন অনুসন্ধানের পর এখন তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন স্থানীয় সচেতন মহল। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায় প্রমাণিত হলে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করছেন তাঁরা।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM