নুর হোসেন শার্শা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার নাভারণে অ্যালকোহল সেবনের পর অসুস্থ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত ব্যক্তি শার্শা উপজেলার নাভারণের ইসলামপুর গ্রামের লালটুর ছেলে আশা।হাসপাতাল সূত্রে জানাযায়, শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে একাধিকবার বমি করে অসুস্থ হয়ে পড়েন আশা। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে ওষুধ খাইয়ে সুস্থ করার চেষ্টা করেন। তবে শারীরিক অবস্থার উন্নতি না হয়ে ক্রমেই অবনতি ঘটে।পরে শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে পরিবারের সদস্যরা তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেনপ্রাথমিক তথ্যে অ্যালকোহল সেবনের পর অসুস্থ হওয়ার কথা উল্লেখ থাকলেও তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM